শিবচরে ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে ইয়াবাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ডাইয়ারচর গ্রাম এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে শিবচর থানার একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর র‌্যাব জানায়, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ২৩ জানুয়ারি ২০২০ইং তারিখ ০২.৩৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডাইয়ারচর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফারুক চাঙ্গারী(২০), পিতাঃ মোঃ ইদ্রিস চাঙ্গারী, সোহাগ হাওলাদার(২০), পিতাঃ জামাল হাওলাদার, উভয় সাং-মাদবরচর খাড়াকান্দি, আনোয়ার শেখ(২২), পিতাঃ দিলু শেখ ও বাদল শেখ(২৪), পিতাঃ ইসকান শেখ, উভয় সাং-ডাইয়ারচর, সর্বথানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরদেরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৫২(বায়ান্ন) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। মাদারীপুর র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।