× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

৪১৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ৪১৮ জন যাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১০১১) এ ফ্লাইটটি রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান। বিমানের প্রতি ফ্লাইটে ৪১৯ জন করে যাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে একজন কম নিয়েই প্রথম ফ্লাইটটি আকাশে উড়ে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, আজ (রবিবার) একই দিনে হজ-ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সোমবার ও সিলেটে ৩১ আগস্ট হজফ্লাইট শুরু হবে। আর হজযাত্রীদের সঙ্গে যারা প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৌদি এয়ার অতিরিক্ত অর্থ নিচ্ছে- এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, এ বছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার মুসলমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন।

ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ প্রস্তুত আছে। এ ছাড়া বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী সৌদি আরব যাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এবার দেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৬০০ জন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাবেন ২ হাজার ৫৭৫ জন হজযাত্রী। ৪৮ হাজার ৪২৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বিমান জানায়, দুই মাসব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮৫টি ফ্লাইট পরিচালনা করা হবে। ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘প্রি হজ’-এ মোট ১৪৫টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা। পোস্ট-হজে ১৪০টি ফ্লাইট চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। ২ হাজার ৫৭৫ জন সরকারি ব্যবস্থাপনার যাত্রীসহ মোট ৫১ হাজার হজযাত্রী ক্যারিয়ার হিসেবে বিমানকে ব্যবহার করবেন। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..