৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পিএসসি বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ।

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ডিসেম্বরে। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেন। বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।