৪০ বছর পর ইব্রাতেই সেই রেকর্ড

বয়স যত বাড়ছে, ততই যেন আরও ধারালো হচ্ছেন। এই ৩৪ বছর বয়সেও জ্লাতান ইব্রাহিমোভিচের গোল করায় কোনো ক্লান্তি নেই। কাল কাঁর সঙ্গে জোড়া গোল করে দুর্দান্ত একটা কীর্তিও করেছেন।

কালকের পর এই মৌসুমে ফ্রেঞ্চ লিগে ইব্রার গোল এখন ৩২টি। পিএসজির হয়ে নাম লেখানোর পর তো বটেই, পুরো ক্যারিয়ারেই কখনো এক মৌসুমে এত গোল করতে পারেননি। আগেরই শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি কাল কাঁকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

এক মৌসুমে ইব্রার সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল পিএজসিতে তাঁর অভিষেক মৌসুমেই। ২০১২-১৩ মৌসুমে নাম লিখিয়েই করেছিলেন ৩০ গোল। তার আগের মৌসুমে এসি মিলানে করেছিলেন ২৮ গোল। ২০১৩-১৪ মৌসুমে ২৬ গোলের পর গত মৌসুমটা খুব ভালো যায়নি। পায়ের চোটের জন্য মাঠের বাইরে অনেকটা সময় ছিলেন, করতে পেরেছেন শুধু ১৯ গোল।

সেই ১৯৭৭-৭৮ মৌসুমে কার্লোস বিয়াঞ্চি ফ্রেঞ্চ লিগে এক মৌসুমে ৩৭ গোল করেছিলেন। তার পর থেকে ৪০ বছর ফ্রান্সে কেউ ৩০ গোলের মাইলফলক ছাড়াতে পারেননি। ইব্রা আবার সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন। কাকতালীয়ই বটে, বিয়াঞ্চির সেই কীর্তিও পিএসজির হয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।