× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক প্রাথমিক থেকেই STEM শিক্ষায় জোর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে প্লে-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা

ডেস্ক

৩-২ গোলে তিউনিসিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মালি

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
তিউনিসিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মালি

দারুণ জয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।  ১০ জনের দল নিয়ে এবং কিছুটা ভাগ্যের সহায়তায় তিউনিসিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারিয়েছে মালি।

শেষ চারে ওঠার লড়াইয়ে মালি পেয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়ন সেনেগালকে। আগামী শুক্রবার হবে ম্যাচটি।

দুই দলের প্রথম তিনটি করে পেনাল্টি নেওয়ার পর ২-১ ব্যবধানে এগিয়ে ছিল তিউনিসিয়া। কিন্তু পরের দুটি শটে ইলিয়াস আচুরি এবং মোহাম্মদ আলি বেনের শট আটকে দেন মালির গোলকিপার ডিজুগি দিয়ারা। অন্যটি নিজেদের শেষ দুটি সফল স্পট কিকে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মালি।

অথচ ম্যাচ পেনাল্টিতে গড়ানোই ছিল আশ্চর্যজনক। নির্ধারিত সময়ের অনেকটা পরও ১০ জনের দলটির বিপক্ষে লিড ধরে রেখেছিল তিউনিসিয়া। ম্যাচের ২৬ মিনিটে রেড কার্ড দেখেন মালির রাইটব্যাক ইয়ো ইয়ো কুলিবালি। কিন্তু যোগ করা সময়ের ৬ মিনিটের মাথায় নিজেদের বক্সে বল হাতে লাগে ইয়াসিন মেরিয়ার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর সফল স্পট কিকে ব্যবধান ১-১ করেন লাসিনে সিনাওকো। অতিরিক্ত সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি তিউনিসিয়া।

এর আগে ৮৮ মিনিটে তিউনিসিয়া এগিয়ে যায়। ফিরাস চাউয়াতের হেডার গোলকিপারের ডান হাতে লেগে বল জালে ঢুকে যায়।


এ ক্যটাগরির আরো খবর..