২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ

করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১৮ জনের। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯১ লাখ ৯ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৪৩৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৯০২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭২১ জনের।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩২৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৪৮ হাজার ২৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১২৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৬০ হাজার ৮২৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯০ হাজার ৭৩৪ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৪১ হাজার ৬৭৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ১৬৮ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।