× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

২৩ ডিসেম্বর রিহ্যাব মেলা শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে রিহ্যাব ঢাকা ফেয়ার, ২০১৫ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সূত্রে এ তথ্য জানা গেছে।

পাঁচ দিনের এই মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রিহ্যাব সূত্রে জানা যায়, এবারের মেলায় ১৫০টি স্টল থাকবে। এর মধ্যে রিহ্যাব সদস্যদের মধ্য থেকে আগ্রহীদের স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রস্তুতি অনেকাংশে শেষ করা হয়েছে। রিহ্যাবের প্রত্যাশা, এবারের মেলায় আবাসন কোম্পানিগুলো গ্রাহকদের মন জয় করতে পারবে। মেলায় প্রবেশে ফি ধরা হয়েছে ৫০ ও ১০০ টাকা।

রিহ্যাব সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, এটি আবাসন খাতের সবচেয়ে বড় মেলা। এক হাজার ১২৮ সদস্য আবাসন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণে কাজ করছেন। মেলার উদ্দেশ্য ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা। মন্দার বাজারে এ মেলার মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এ মেলায় ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।

প্রবেশ টিকেটের ওপর থাকবে পাঁচটি লটারি। আর পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ৪২ ইঞ্চি এলইডি টিভি, দেড় টনের এয়ারকন্ডিশনার, ১৪ সিএফটির ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন।

২৩ ডিসেম্বর শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে ২৭ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..