× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপে জিদানকে নিয়ে বড় সিদ্ধান্ত ফ্রান্সের

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
jidan

ফ্রান্সের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে কোচের দায়িত্বে আছেন দিদিয়ের দেশম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন।

২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখনও কোনো ক্লাব বা দলের দায়িত্ব নেননি জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির কোচিং ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে চলেছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন- দেশমের স্থলাভিষিক্ত হিসেবে জিদানকে নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।  প্রতিবেদনে আরও বলা হয়, জিদানের সম্ভাব্য কোচিং স্টাফ নিয়েও প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে।

এর আগে জিদান একাধিকবার বলেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তাঁর স্বপ্ন। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিয়েই তার কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হবে।

জিদান ফ্রান্সের দায়িত্ব নিলে রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হতে পারে। জাবি আলোনসোকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আলভারো আরবেলোয়া। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের শীর্ষে ছিলেন জিদান।

দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন জিদান। তাঁর সময়ে লস ব্লাঙ্কোসরা টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ সহ ১১টি ট্রফি জয় করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..