× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা-ভুল এন্ট্রির অভিযোগে সাময়িক বন্ধ আমদানি-রপ্তানি ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী শিল্প খাতের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি কোর্স প্রণয়ন করা হবে মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই – মন্ত্রী ফকির মাহবুব আনাম অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৯ লাখ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
২০২৫-২৬ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৯ লাখ

২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে প্রায় ৩৯ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।

অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ই-রিটার্ন দাখিলের সুবিধায় মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর আরও জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা,

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন হয়।

এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..