× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন (ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে ইফতার করার জন্য নিজের নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড় ঘোরার সময় নসিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..