× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার-অর্থমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার-অর্থমন্ত্রী

পরিবেশ ও অর্থনীতি নষ্ট হয় এমন কোনো প্রকল্প বর্তমান সরকারের আমলে নেয়া হবে না বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পরিবেশ ও অর্থনীতি নষ্ট করে এমন কোনো প্রকল্প নেয়া হবে না। কর্মসংস্থান তৈরি হবে এমন প্রকল্পে বিনিয়োগ করা হবে।

অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে হবে জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন হয়েছে। মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়েছে। এটাকে ধারণ করতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হবে। সবাই সবার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলেই পরিবর্তন সম্ভব।

যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলোকে সক্ষম করতে হবে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি চাই না। সবার জন্য অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। অর্থনীতির সুফল সবাইকে পেতে হবে।

অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ। এটি দুর করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..