× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আগৈলঝাড়া প্রতিনিধি

গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

বরিশালের গৌরনদীতে নারী দোকানীর কাছে জাল টাকার নোট ভাঙ্গতি করতে গিয়ে জাল টাকার ব্যবসায়ী আশরাফ চৌকিদারকে (৪২) আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার বংকুরা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত আশরাফ একই উপজেলার সাহাজিরা গ্রামের
আনোয়ার চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান-দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছে যুবক আশরাফ। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে বংকুরা এলাকার এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাংতি করতে গিয়ে ধরা পড়ে। এসময় স্থানীয় জনতা তাকে মারধর করে চন্দ্রহার বাজারে নিয়ে এসে আটকে রাখে। পরে চন্দ্রহার বাজার থেকে থানা পুলিশের সদস্যরা জাল টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন-খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে আশরাফ নামের একজনকে আটক করা হয়েছে।

এসময় আটককৃতের কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জাল নোটসহ মোট ৪ হাজার তিনশ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনার আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..