× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

২০১৮ সালে সড়ক দুর্ঘটনা ৫১৪টি, নিহত ৭,২২১

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

২০১৮ সালে সারাদেশে মোট পাঁচ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাত হাজার ২২১ জন মারা  গেছেন।আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। এছাড়া সড়ক, রেল, নৌ এবং আকাশ পথে মোট ছয় হাজার ৪৮টি দুর্ঘটনায় সাত হাজার ৭৯৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৯৮০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, গত বছর রেল পথে দুর্ঘটনা ঘটে ৩৭০টি। এতে মারা যান ৩৯৪ জন, আহত হন ২৪৮ জন। নৌ-পথে ১৫৯টি দুর্ঘটনায় মারা যান ১২৬ জন, আহত হন ২৩৪ জন। এসব দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ৩৮৭ জন। ২০১৮ সালে আকাশ পথে পাঁচটি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৫৫ জন, আহত হন ৩২ জন।

দুর্ঘটনাকবলিত বাস শতকরা ১৮.৯২ ভাগ, ট্রাক ও কাভার্ড ভ্যান ২৮.৬৮ ভাগ, কার-মাইক্রোবাস-ফোর হুইলার (জিপ) ৭.৯৩ ভাগ, অটোরিকশা ৯.৬১ ভাগ, মোটরসাইকেল ২৫.৩০ ভাগ, ব্যাটারিচালিত ইজিবাইক ৩.৭২ ভাগ, নছিমন-করিমন-হিউম্যান হলার ৫.৮০ ভাগ।


এ ক্যটাগরির আরো খবর..