× Banner
সর্বশেষ
প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১ লাখ টন প্রাকৃতিক গ্যাস নির্গমন যুক্তরাষ্ট্রে

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের পাশে একটি গ্যাসক্ষেত্র থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস (মিথেন) বেরিয়ে গেছে। যা পরিবেশের ওপর ভয়ংকর প্রভাব ফেলা শুরু করেছে।

অ্যালিসো ক্যানিয়ন নামে এই প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে গ্যাস নির্মগমণ নিয়ন্ত্রণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছে প্রায় ১ লাখ টন মিথেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বেশি মিথেন কখনো বের হয়ে যায়নি। জলবায়ু পরিবর্তনে এই বিপুল মিথেন ভয়াবহ প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিবছর ৫ লাখ গাড়ির গ্যাস নির্মগমণে জলবায়ুর যে ক্ষতি হয়, অ্যাসিলো ক্যানিয়ন গ্যাসক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়া মিথেন সেই পরিমাণ ক্ষতির কারণ হবে। তা ছাড়া ২০১০ সালে মেক্সিকোয় বিপি অয়েল কোম্পানির তেলক্ষেত্র থেকে যে পরিমাণ তেল নিঃসরিত হয় এবং তাতে যে ক্ষয়ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতির কারণ হবে লস অ্যাঞ্জেলেসের মিথেন নির্মগমণ।

অ্যাসিলো ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এর ১১৫টি কূপ থেকে গ্যাস নির্গত হয়েছে। গ্যাস নিঃসরণের ঘটনা ২৩ অক্টোবর প্রথম শনাক্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..