× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতদের মধ্যে কৃষি বিভাগের ৬ জন, বিএএম বিভাগের ৪ জন,  এনএফএস বিভাগের দুইজন এবং মাৎস্য বিজ্ঞান বিভাগের ৩ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘গত ১৩ জানুয়ারি রাতে শেরে বাংলা হল-১ এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ছাত্রদের ওপর র‌্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৪ জানুয়ারি অনুষ্ঠেয় ছাত্র-শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ওই ১৫ শিক্ষার্থীকে চলমান (জানুয়ারি-জুন-২০২০) এক সেমিস্টারের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। অন্যথায় ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..