× Banner
সর্বশেষ
শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা

১৪টি পদে ১৩৫৭ জনকে নিয়োগ দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থায়ী এবং অস্থায়ীভাবে ১৪টি পদে মোট এক হাজার ৩৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

স্টোর কিপার, পরিসংখ্যান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,  ক্যাশিয়ার, লাইব্রেরিয়ান, স্প্রেয়ার মেকানিক ও নিরাপত্তা প্রহরী/অফিস গার্ডসহ মোট ১৪ টি পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

১৪টি পদে সর্বমোট ১৩৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক, মাধ্যমিক এবং অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dae.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।  এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান করা যাবে ৭ আগস্ট, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে  ৬ সেপ্টেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

বিস্তারিত বিজ্ঞপ্তিতে


এ ক্যটাগরির আরো খবর..