× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে ৫৩ কোটি টাকা বরাদ্দ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে ৫৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি টাকা।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর উৎপত্তি এডিস মশা নিধনে আমরা প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। গতবার যে ওষুধে এ মশা দমন হতো, এবার সেই ওষুধ কাজ করছে না। ফলে নতুন ওষুধ আনতে হচ্ছে।’

অর্থ বরাদ্দের  কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু দমনে আমরা জরুরি ভিত্তিতে ৫৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। শিগগিরই এ টাকা ছাড় দেওয়া হবে। এ টাকার মধ্যে ঢাকার দুই সিটির বাইরের ১০টি সিটি করপোরেশনের জন্য আট কোটি টাকা এবং দেশের সব পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ কোটি টাকা।’

এর আগে মন্ত্রী ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন, ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্ন নগরী ও নাগরিক সুবিধা নিশ্চিত  করতে ঢাকার দুই  মেয়র ব্যর্থ হয়েছেন বলে আপনি মনে করেন কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কাঙ্ক্ষিত সেবা দিতে ঢাকার দুই মেয়র সফল হয়েছেন, এটা বলা যাবে না। নিশ্চয়ই তাদের আরো  অনেক কিছু করার ছিল। তবে পেছনের দিকে তাকালে অগ্রগতিও কমন নয়। ঢাকায় বৃষ্টি হলে এখন আর হাঁটু পরিমাণ পানি জমে না।’

মন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্ন নগরীর দিক দিয়ে অন্যান্য শহরের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। ভবিষ্যতে হয়তো আমরাও একটি পরিচ্ছন্ন নগরীর সুবিধা পাব।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে।’ ‘তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি’ স্লোগান সামনে রেখে সবাই পরিচ্ছন্নতা অভিযান চালালে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব বলে মনে করেন মন্ত্রী তাজুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..