× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

শ্রীলঙ্কান নাগরিক হত্যায় দুই জনের যাবজ্জীবন

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর শ্যামপুর এলাকায় সুহারা উম্মা ওরফে ফারজিয়া অহিদা নামক এক শ্রীলঙ্কান নাগরিক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

পনের বছর আগের এ হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হলেন- চাঁদপুর জেলার মতলব থানার মৃত কফিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ এবং রংপুরের কাউনিয়া থানার মৃত আবুলের ছেলে আবু জাহের ওরফে জাহের খান। রায়ে দণ্ডিতদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত উভয় আসামী পলাতক।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়া আবুল হোসেন নামের এক আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সুহারা উম্মা হত্যার ঘটনায় তার দেবর আব্বাস আলী ২০০৪ সালের ২৮ জানুয়ারি শ্যামপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ, বাদীর ভাই জহিরুল ইসলাম ওরফে হাফিজ কুয়েত থাকাকালে শ্রীলঙ্কান নাগরিক সুহারা উম্মার সাথে পরিচয় হয়। পরে তারা বিবাহ করেন। তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। এরপর থেকে সুহারা উম্মা তার ছেলে শাকিলকে নিয়ে শ্যামপুরের জিয়া স্মরণী গ্যাস রোডে বসবাস করতে থাকে। ২০০৪ সালের ২৭ জানুয়ারী সন্ধ্যায় সুহারা উম্মার বাসায় তাদের ভাড়াটিয়া আবুল হোসেনের ভায়রা মফিজ ও তার এক বন্ধু যায়। পরে সুহারা উম্মাকে তারা শ্বাসরোধ করে হত্যা করে। কু-প্রস্তাবে রাজী না হওয়ায় এ হত্যাকা- সংগঠিত হয় বলে চার্জশিটে বলা হয়।

মামলা তদন্তের পর শ্যামপুর থানার এসআই সোহেল আহমেদ তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ফজুলল হক সরকার ওরফে হান্নান নামে এক আসামীকে অব্যাহতি প্রদান করা হয়।

মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভূক্ত ২২ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..