× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

১৩ বছরের মেয়ের সঙ্গে প্রেম, বাবা-মা মেনে না নেওয়ায় কিশোরের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
কিশোরের আত্মহত্যা

যেই বয়সে পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী থাকার কথা সেই বয়সে প্রেমের ফাঁদে পড়ে জীবন গেল মো. হোসাইন নামে ১৫ বছর বয়সি এক কিশোরের। পরিবার ওই কিশোরের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে সে। কিশোরের আত্মহত্যা

ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে ঘটে। হোসাইন ওই গ্রামের কৃষক মো. সেকেন মাতুব্বরের ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে হোসাইন সবার ছোট। হোসাইনের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আজ সোমবার সকালে হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, ১৩ বছর বয়সি প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে হোসাইন। একপর্যায় ওই কিশোরীকে বিয়ে করবে বলে পরিবারকে জানায় সে। কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি তার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার বিকালে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে হোসাইন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, কিশোর হোসাইন এক কিশোরীর প্রেমে পড়ে। বিষয়টি তার পরিবার মেনে না নেওয়ায় বিষপান করে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..