× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

হাইওয়েতে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার মাধবপুর হাইওয়ে পুলিশের চাঁদাবাজি,মারধর ও হয়রানির প্রতিবাদে আজ সোমবার সকাল ১১ টায় বেড়া সাথিয়ার প্রায় এক হাজার সিএনজি চালক পাবনা ঢাকা জাতীয় মহাসড়কের বেড়া সিএন্ডবি ব্রীজের পশ্চিম পাশে রাস্তা অবরোধ করে,ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট । বেড়া ও সাঁথিয়া পুলিশ প্রশাসন ও বেড়া প্রেস ক্লাবের সাংবাদিদের হস্তক্ষেপে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেয় চালকেরা।

বেড়া সিএনজি চালক সমিতির সভাপতি মিন্টু মিয়া অভিযোগ করে জানান, পাবনার মাধবপুর হাইওয়ে পুলিশের অফিসার ইন র্চাজ ও একজন এসআই বেড়া সাঁথিয়ার সিএনজি চালকদেরকে প্রতিদিন হাজার হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করে। জাতীয় মহাসড়কের আমাইকোলা নামক স্থানে সিএনজি গ্যাস ষ্ট্রেশান হওয়ায় সিএনজি চালকদের গাড়ীতে গ্যাস নিতে জাতীয় মহাসড়কে কিছুটা পথ অতিক্রম করতে হয়। যাত্রী ছাড়া খালি সিএনজি নিয়ে গ্যাস ভরতে গেলেও পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ গাড়ী আটকিয়ে টাকা আদায় করে। টাকা দিতে না চাইলে চালকদের অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে,টাকা না দিলে সিএনজি জব্দ করে নিয়ে যায়।

সম্প্রতি এক দরিদ্র সিএনজি চালকের সিএনজি জব্দ করার ফলে দুশ্চিন্তায় চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সিএনজি চালক সমিতির নেতা মিন্টু মিয়া আরও বলেন,বেড়া-সাঁথিয়ার পুলিশ কর্মকর্তাদের আশ্বাস এবং সাংবাদিক ভাইদের অনুরোধে ও মানবিক কারনে আমরা সড়ক অবরোধ তুলে নিলাম। পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ আবারও চাঁদাবাজি করলে বা কোন ভাবে সিএনজি চালকদের হয়রানি করলে আমরা বৃহত্তর কর্মসূচী দেব।

বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন,এবং রাস্তায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধ  করা প্রয়োজন বলে স্থনীয় বিজ্ঞজনেরা মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..