× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

হ্যামস্ট্রিং ইনজুরিতে মুশফিক?

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড সিরিজের শুরুতেই বড় একটা ধাক্কাই খেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে শুরুটা এমনিতেই ভালো হয়নি টাইগারদের। তার ওপর আবার ইনজুরি আশঙ্কা ভর করেছে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে। রানআউট থেকে বাঁচতে গিয়ে ডাইভ দিয়ে আঘাত পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যথা নিয়ে মাঠেও থাকতে পারেননি। স্বেচ্ছা অবসর নিয়ে ফিরে গেছেন সাজঘরে।

ব্যাট হাতে বেশ কিছুদিন নিষ্প্রভ হয়ে থাকার পর নিউজিল্যান্ড সফরে আবার স্বরূপে ফিরতে শুরু করেছিলেন বাংলাদেশের অন্যতম এই ব্যাটিং ভরসা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ছিলেন ৪২ রানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মুশফিককে থেমে যেতে হয়েছে সেই ৪২ রানেই। এবারও তাঁকে আউট করতে পারেননি কিউই বোলাররা। ৩৯তম ওভারে চোট পেয়ে স্বেচ্ছা অবসর নিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক।

টেস্ট দলের অধিনায়ক শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারলে হয়তো বাংলাদেশের হারের ব্যবধানটা আরো কমে আসত। সপ্তম উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে মুশফিক গড়েছিলেন ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি। রান সংগ্রহও করছিলেন দ্রুতগতিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কবলে পড়ে গেছেন মুশফিক।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে মুশফিকের হ্যামস্ট্রিং ইনজুরির কথা। তবে সেটা সত্যিই কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..