× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

ডেস্ক

হেফাজত আমিরের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরীর সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আসলাম চৌধুরীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

৪ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হেফাজত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে জাতির হাল ধরতে পারেন, সেজন্য দোয়া করেছেন। পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও আলোচনা হয়েছে। চলমান দেশের রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..