হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন লক্ষ্মীপুরের সাংবাদিক মোবারক

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের সাংবাদিক মো. মোবারক হোসেন আর নেই। আজ ভোর রাতে ঢাকায়  হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলহি রাজেউন)।

সাংবাদিক মো. মোবারক হোসেন লক্ষ্মীপুর  থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক এলান’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। একজন সাংবাদিকের এ অকাল মৃত্যুতে গভীর শোকস্তব্ধ সংবাদকর্মীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক লক্ষ্মীপুর সমাচার ও সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। তিনি বলেন, সর্বশেষ রাত ১২টায় কথা হয় মোবারকের সাথে। ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়। প্রায় সঙ্গে সঙ্গেই নেয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।

সাংবাদিক মোবারকের মৃত্যুতে জেলার কর্মরত সাংবাদিকগন নিহতের পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।