× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

হুমায়ূন আহমেদকে ছাড়া এই ৮টি বছর কেমন আছে তার স্বপ্নের নুহাশ পল্লী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২০

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিংবদন্তি এ কথাসাহিত্যিক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে মাতুলালয় শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন।

হুমায়ূন আহমেদ তার সাহিত্য সৃষ্টির পাশাপাশি গড়ে তুলেছেন স্বপ্নের নুহাশ পল্লী। কথার জাদুকরকে ছাড়া কেমন আছে তার প্রিয় নুহাশ পল্লী?

কোনো এক ঘোর লাগা বৃষ্টি দিনে তিনি চলে গেছেন আকাশের ওপারে। তবুও বাংলার ঘাস, ফুল লতা, জলধারা, আকাশ প্লাবিত জ্যোৎস্নার মধ্যে হুমায়ূনকে কে ভোলে?

মনের মাধুর্য দিয়ে তিল তিল করে তিনি গড়েছেন নুহাশ পল্লী। এখানেই যাপন করা জীবনকে তিনি স্বপ্নময় আরও প্রাণময় করেছেন। ঔষধি গাছ, দিঘী লীলাবতি কিংবা বৃষ্টি বিলাস। তেমনই আছে আগে যেমন ছিল। তবুও এক শূন্যতা। রাজাধিরাজের শূন্যতা।

জীবনশিল্পীর লেখনীতে কত গল্প, কত হাহাকার, কত আনন্দ কিংবা ভালোবাসতে পারার অজানা সূত্রের সন্ধান। মায়াবী গল্পের মানবিক জাদুকর নিজেও তো ভালোবেসেছেন অবারিত প্রকৃতিকে। নুহাশ পল্লী দাঁড়িয়ে আছে প্রকৃতিকে ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে।

হুমায়ূন কোথায় আছেন, দূরে কোথায় দূরে দূরে, সে কোন পৃথিবীতে, তার কোন নাম নেই, মানচিত্র নেই, রোড ম্যাপ নেই, তবুও অনন্তের কাছে সব না বলা কথা পাঠিয়ে দিচ্ছে তার অগণিত পাঠক। ভালোবাসার যত অশ্রু, অশ্রুর কাব্য এবং অশ্রুর অনন্ত পঙক্তিমালা।

তাকে ছাড়া এই ৮টি বছর কেমন আছে তার স্বপ্নের নুহাশ পল্লী?

 


এ ক্যটাগরির আরো খবর..