× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

হুতুমপ্যাঁচার আক্রমণ পুলিশের গাড়িতে!

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : এক পুলিশ কর্মকর্তা হঠাৎ এক হুতুমপ্যাঁচার আক্রমণে হতবিহ্বল হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালেন। তারপর তার গাড়ি গিয়ে পড়ল এক নালার মধ্যে। মধ্যরাতে টহল দেওয়ার সময় এই পুলিশ কর্মকর্তা আকস্মিকভাবে প্যাঁচার হানায় নাস্তানাবুদ হন।

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা রাজ্যের কভিংটনের পুলিশ কর্মকর্তা ল্যান্স বেঞ্জামিন শুক্রবার রাতে টহল দেওয়ার সময় এই বিপত্তির মুখোমুখি হন।

হুতুমপ্যাঁচার তীক্ষ্ণ চোখ রাতে জ্বলজ্বল করে। দেখলে মনে হয়, কারো ওপর ভীষণ ক্ষেপে আছে। কিন্তু নিশাচর হুতুমপ্যাঁচার চোখ সাধারণত এমনই। হঠাৎ এর চোখে চোখ পড়লে গা শিউরে ওঠা অস্বাভাবিক কিছু নয়।

পুলিশ কর্মকর্তা ল্যান্স বেঞ্জামিন গভীর রাতে গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় জানালা দিয়ে হঠাৎ প্যাঁচা ঢুকে পড়ে। তার মনে হয়, কিছু একটা তার মুখের একপাশে আঘাত করল। তখনো তিনি বুঝতে পারেননি, আসলে কী ঘটছে। তার মনে হয়েছিল, ফুটবল বা এমন কিছু একটা লেগেছে। তারপরই তার মাথার পেছনের দিকে কী যেন আঁচড় কাটতে লাগল।

প্যাঁচার আক্রমণ বুঝতে পেরে আতঙ্কে গাড়ির নিয়ন্ত্রণ হারালেন বেঞ্জামিন। তারপর তার গাড়ি গিয়ে পড়ল একটি নালায়। তবে তিনি অক্ষত ছিলেন। প্যাঁচাটি তখনো গাড়িতে ছিল। এ সময় কয়েকটি ছবি তোলেন বেঞ্জামিন। প্রায় ৪০ মিনিট পর গাড়ি থেকে বের হয়ে যায় প্যাঁচাটি।

পুলিশের টহল গাড়িতে হুতুমপ্যাঁচার আক্রমণের কিছু ছবি লুজিয়ানা পুলিশ বিভাগ তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে।

তথ্যসূত্র : স্কাই নিউজ অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..