হিলি হানাদার মুক্ত দিবস আজ

হিলি হানাদার মুক্ত দিবস আজ। মহান মুক্তিযুদ্ধে হিলিতেও ঘটেছিল পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ আর সম্ভ্রম হানির মতো ঘটনা। ক্ষণিকের জন্য হলেও কাঁদিয়ে তোলে দিনাজপুরের হিলিবাসীকে।

প্রতি বছর মিত্রবাহিনীসহ সব শহীদের স্মরণে আজকের এ দিনটি পালন করা হয় স্মৃতি চারণ, রুহের মাগফেরাত কামনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। দেখতে দেখতে স্বাধীনতার ৪৮টি বছর পেরিয়ে গেল। এ অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমণ চালিয়েছিল নিরীহ হিলি সীমান্তবাসীর ওপর। প্রায় এক কিলোমিটার সুড়োংগো করে সন্মুখ যুদ্ধে মেতেছিল হানাদারেরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় মিত্র বাহিনীসহ সব শহীদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তভম্ভ  ‘সম্মুখ সমর’।

তৎকালীন সহকারী কমান্ডার আলহা শামসুর আলম মণ্ডল জানান, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে হয় প্রচণ্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭ নং সেক্টরের ক্যাম্পেট আনোয়ারসহ ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরও ১৪শ’ জন।

দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা ঢাকা দিলো রাজাকার, আলবদর, আল শামস। আজকের এ দিনে আনন্দ উলাসে লাল সবুজের পাতাকা উড়িয়ে দিলো এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।