হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ জেলার ভীমপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নির্যাতিত পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁর-রাজশাহী মহাসড়কের চোকগাড়ী হাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় কয়েকশ হিন্দু পরিবারের সদস্য অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, জয়নাল আবেদিন মুকুল, কালিপদ সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৪ জুন নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে রজয়পুর গ্রামে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন হিন্দু সম্প্রদায়েরর ওপর হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর চালায়। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।