যশোর অফিস: যশোরের হামিদপুরে রিয়াজুল জান্নাহ হিফজ ক্যাডেট মাদ্রাসা’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন যশোরের মাষ্টার ট্রেইনার ও তালিমুল কুরআন ফাউন্ডেশনের জেলা মোয়াল্লিম আশরাফ আলী।
হামিদপুর আল-হেরা কলেজের সহকারী অধ্যাপক (অব:) ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিতে বক্তব্য রাখেন রিয়াজুল জান্নাহ হিফজ ক্যাডেট মাদ্রাসা’র চেয়ারম্যান এম এ আর মশিউর, পরিচালক খলিলুর রহমান, বি এম মনিরুজ্জামান হামিদপুর আলিয়া মাদ্রাসার সুপার কে এম মহিউদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দড়াটানা মাদ্রাসা’র মোহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা হামিদুল ইসলাম।#





