× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

রাজিব শর্মা

হামলার পর নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

হামলার ঘটনার পর নিরাপত্তার সঙ্কায় রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে।’

ভারতীয় সহকারী হাইকমিশনে কর্মরত এক কর্মী বলেন, ‘হামলার ঘটনার দিন আমরা বুঝে উঠতে পারিনি। তারা (বিক্ষোভকারীরা) কেন হামলা করলো তাও বুঝিনি। হঠাৎ ইটপাটকেল ছুঁড়ে হামলা শুরু করেন বিক্ষোভকারীরা। অন্তত দুইশোর বেশি ইট অফিসে মেরেছে। যদি সেদিন আইনশৃঙ্খলাবাহিনী না থাকতো আমাদের বড় বিপদের মুখোমুখী হতে হতো। এখনও আমরা বেশ আতঙ্কে আছি।’

এর আগে, গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর ২টা থেকে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়। সেদিন দুপুর ৩টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ডাক দেয় বিক্ষুব্ধরা। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইভ্যাক-জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম ফের চালু হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের আহŸায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে উত্তপ্ত হয়ে উঠে ছাত্র-তৌহিদী জনতা নামের দুবৃত্তরা। যার প্রতিবাদে সেদিন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ও সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা ¯েøাগান দেন – ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’।

পরে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তী টিয়ারশেল নিক্ষেপ ও লাটিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনী। এসময় ঘটনাস্থল ও তার আশেপাশে থেকে ১২ জনকে আটক করেন পুলিশ। পরবর্তী তারা ঘটনায় জড়িত না থাকায় তাদেরকে ছেড়ে দেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..