× Banner
সর্বশেষ
২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি

হাদির ওপর গুলিবর্ষন কারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
হাদির ওপর গুলিবর্ষন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে ঢাকা-৮ আসনের বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাসের ওপর দায় চাপানোর প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা এগারটায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ন আহবায়ক শামিম খলিফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা-হাদির ওপর গুলিবর্ষন কারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

একইদিন বিকেলে গৌরনদীর সর্বস্তরের জনতার ব্যানারে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শনিবার দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডে জুলাই যোদ্ধারা প্রতিবাদ মিছিল করেছেন ।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় হাদির গ্রামের বাড়ি খাসমহল এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে সেটা আমরা এখনও জানতে পারিনি। হাদির ওপর হামলার ঘটনা শুনে ওই দিন বিকেলেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বলেন, ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে ভর্তি করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে।


এ ক্যটাগরির আরো খবর..