হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতার ফজল হক (৫৫) উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামের মাহে আলমের ছেলে।
মঙ্গলবার ( ৩ অক্টোবর)  উপজেলার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসিড অপরাধ দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি ফজল হক (৫৫)।  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।