× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

হাতিরঝিল এলাকায় অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ডাস্টবিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

স্টাফ রিপোটার : রাজধানীর হাতিরঝিল মনোরম পরিবেশ আর দৃষ্টিনন্দন । ক্রমবর্ধমান সেসব দর্শনার্থীর বিনোদন কেন্দ্রটির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পুরো এলাকাজুড়ে রাখা হয়েছিল ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র। তবে অল্প কয়েক মাসের মাথায় সেসব ডাস্টবিন ‘গায়েব’ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে আবারও নতুন ডাস্টবিন লাগাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

হাতিরঝিল এলাকায়  দেখা যায়, কিছুদূর পরপরই অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ডাস্টবিন লাগানো রয়েছে। যদিও তাতে ময়লা ফেলার প্রবণতা দর্শানার্থীদের মধ্যে অনেকটাই কম দেখা গেছে। তবে বড় অক্ষরে ‘ডাস্টবিন ব্যবহার করুন’ লেখা দর্শানার্থীদের সচেতন করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাতিরঝিল পরিচালনা কর্তৃপক্ষ বলছে, দর্শার্থীদের জন্য উন্মুক্ত করার সময়েই ঝিলে অসংখ্য ডাস্টবিন লাগানো হয়। কিন্তু তাতে ময়লা ফেলার প্রবণতা অত্যন্ত কম লক্ষ্য করা যায়। তবে ধীরে ধীরে এ প্রবণতা কিছুটা যখন বাড়ছিল তখন একে একে এসএস স্টিলের তৈরি ডাস্টবিনগুলো রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাকিগুলোও দুমড়ে-মুড়চে ফেলে। ফলে আবারও যেখানে-সেখানে ময়লা ফেলতে থাকে দর্শনার্থীরা।

তাই ঝিলের সৌন্দর্যরক্ষায় বাধ্য হয়ে আবারও নতুন করে ডাস্টবিন লাগানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হাতিরঝিল প্রকল্প পরিচালক মেজর কাজী শাকিল হোসেন।

মেজর কাজী শাকিল হোসেন বলেন, ডাস্টবিনে ময়লা ফেলার বিষয়ে জনসাধারণের ভূমিকা খুব বেশি ইম্প্রেসিভ না। আমাদের দেশে এখনও সেই সংস্কৃতি গড়ে ওঠেনি। তারপরও যে ক’জন মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতেন, সেটাও সম্ভব হয়ে উঠছিল না চোরের উৎপাতে। সারা হাতিরঝিল এলাকায় থাকা ডাস্টবিনগুলো অল্প কিছুদিনের মধ্যে চুরি হয়ে যায়। তাই বাধ্য হয়ে আবারও নতুন ডাস্টবিন লাগানো হচ্ছে।

জানা যায় যে, প্রথম দফায় দেশে তৈরি ২২০টি ডাস্টবিন স্থাপন করা হয় হাতিরঝিল জুড়ে। সেগুলো এসএস স্টিলের তৈরি ছিল, যেগুলো ভাঙা হলেও  বাজারমূল্য রয়েছে। আর রাতের অন্ধকারে মাদকাসক্তরা এসব চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে।

তবে এবার লাগানো হচ্ছে চীন থেকে আমদানি করা ৩২০টি ডাস্টবিন। এসব ডাস্টবিন ফাইবার স্টিল দিয়ে তৈরি। ভাঙার পর যেগুলোর কোনো বাজার মূল্য নেই।

এ বিষয়ে মেজর কাজী শাকিল বলেন, চুরি এড়াতে এবার আমরা ফাইবার স্টিলের ডাস্টবিন কিনেছি। আশা করি এবার ডাস্টবিন চুরি কিছুটা হলেও এড়াতে পারবো।

তবে সবার আগে জনগণের সচেতনতা জরুরি বলে মনে করেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, সারা ঢাকা শহরেই এখন ডাস্টবিন দেওয়া হয়েছে। এ শহরের জনগণকে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। ডাস্টবিনের কদর বুঝতে হবে।

‘এ শহরের মত হাতিরঝিলও জণগণের সম্পত্তি। এর যেন কেউ ক্ষতি করতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..