× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

হরিপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের গবেষনায় উৎপাদিত উন্নত জাতের বীজ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়, যার একর প্রতি ফলন ৪২ মন।
এর বাস্তবতা এবার হরিপুর উপজেলায় চলতি গম কাটা-মারাই মৌসুমে উপজেলা সদরে কৃষক ইউনুস আলী এর গম প্রদর্শনীর ক্ষেতের উৎপাদনের ফলাফলে প্রমাণ পাওয়া গেছে।

কৃষক ইউনুস আলী বারি ২৬ জাতের গম আবাদ করে কাটা-মাইরায়ে ৩৩ শতাংশের প্রতি বিঘা জমিতে শুকান অবস্থায় গত পান ১৪ মন। যা জেলার মধ্যে বাম্পার ফলনে সমতুল্য। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ মিনিটে হরিপুর উপজেলা

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে থানা পাড়ায় কৃষক ইউনুস আলীর বাড়ীর পাশের্ প্রদর্শনী গম প্লট এর নিকট এক কৃষক মাঠ দিবসে, কৃষক আমিরুলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরসাদ আলী তার বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা গেলে এবার আবহাওয়া অনুকুলে থাকায় গমের আবাদ হয়েছে ৭১৭০ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত জাতের বারি ২৫, ২৬, ২৮, ৩০ সহ অন্যান্য জাতীয় প্রদর্শনী প্লট রয়েছে ২২টি যার প্রত্যেকটি প্লটের পরিমান ৭৫ শতাংশ। চলতি কাটা-মারাই মৌসুমে এসকল উন্নত বীজের প্লটে প্রতি হেক্টরে ফলন হচ্ছে ৩.৬০ মেঃ টন।
হেক্টর প্রতি খরচ হচ্ছে মাত্র ৫৪ হাজার টাকা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবেবক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা জাহেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার। আরো বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল আজিজ উপ-সহকারী মাহবুবুর রহমান, নুরুল ইসলাম প্রমৃখ।


এ ক্যটাগরির আরো খবর..