× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

রক্ষা পেল না মুন্সিপাড়ার জানাযার ঘরটি

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

আব্দুল আউয়াল : রক্ষা পেল না মুন্সিপাড়ার গোরস্থানের জানাযার ঘরটি, লোক মারা গেলে জানাযার ঘরে জানাযা পড়ানো হয়। জানাযা ঘরটিতে শুধু মাদক, জুয়া, ইয়াবা, নতুন নেশা ডান্ডু সেবন করা হয়। খাদেমুলের বাগানে আশে পাশে নদীর ধারে শুধু মরন নেশা গাজা, ইয়াবা, ডান্ডু আর জুয়ার আসর। নেশার টাকা শেষ হয়ে গেলে মানুষের ছাগল মুরগি এবং রাস্তার ধারের বাড়ির কারেন্টের মিটারের তার চুরি করে বিক্রি করে নেশার টাকা যোগাড় করে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সৈকত নামে একটি ছেলে ঢাকার মাডার কেসের আসামী। সে মুন্সিপাড়ায় বিয়ে করে আছে। সে ইয়াবার গডফাদার। রাতের বেলা খাদিমুলের বাগান থেকে আর্টগ্যালারী মোড় এবং লাশ কাটার ঘর যত ধরনের ছিন্তাই করা হয় সৈকতের নেতৃত্বে। সে একজন পলাতক আসামী। বলতে গেলে সে কিছুই জানে না।

এক মাদক ব্যবসায়ী জানান সৈকত নাকি সে পাটির কথা ব্যবহার করে। আসলে সে কোন পার্টিই করে না। তার ব্যবসা হল ইয়াবা বিক্রী করা এবং সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। সারাদিন তো নেশা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু রাতের বেলায় ১টা থেকে ২টার মধ্যে মেয়েদের চিৎকার শোনা যায়। শুধু বাঁচাও বাঁচাও। নিষ্ঠুর মাদক সেবনকারীরা তাদের ছাড় দেওয়া হয় না।

একটি পর একটি ধর্ষন হতে থাকে। এক বয়স্ক লোক শ্রী কুন্ড রায় জানান, প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের জানাযা ঘরটিতে যেন এবং এলাকার দিকে সুদৃষ্টিতে তাকায়। আমি আইনকে শ্রদ্ধা করি। এইসব মাদক ব্যবসায়ীরা যেন আইনের ফাক দিয়ে বের হতে না পারে।

সাধারন মানুষ যেন বিপাকে না পড়ে। পুলিশকে জানানো হলেও, আসলে মাদক ব্যবসায়ীদেরকে ধরেনা, ধরে সাধারন মানুষকে ২/৩ টি মামলা দিয়ে চালান করে দেয়। ছাড় পায় মাদক ব্যবসায়ীরা, বুক ফুলে চলাফেরা করে।


এ ক্যটাগরির আরো খবর..