× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মন্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মন্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মন্ডলের ছেলে।
নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকালে লালন মন্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যায়। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে চারাতলা এলাকায় পৌঁছালে আলমসাধুর সামনের চাকা ভেঙ্গে রাস্তায় উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..