হবিগঞ্জে চা শ্রমিককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে খোকন তাতী (৩০) নামের এক চা শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খোকন তাতী সাতছড়ি চা বাগানের মৃত দয়া তাতীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতছড়ি চা বাগানের শ্রমিক খোকন তাতীর সাথে তার সহপাঠী অপর চা শ্রমিক কাজল তাতীর পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত বুধবার বিকেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে কাজল তাতী উত্তেজিত হয়ে খোকন তাতীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাজল তাতীকে ধরতে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।