যশোরে সড়ক দুর্ঘটনায় বিএনপির যুগ্ম আহবায়কসহ ৩ জনের মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় বিএনপির যুগ্ম আহবায়কসহ ৩ জনের মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুর রহমানসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২০ মার্চ) সকালে যশোর-মাগুরা ও যশোর-খুলনা মহাসড়কে এই আলাদা দুর্ঘটনার ঘটনা ঘটে

নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার, সদর উপজেলার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, তিনি ঘুনি গ্রামের বাসিন্দা ও একই গ্রামের মনজেল মজুমদার।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল দশটার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় চায়না প্রকল্পের সামনে এদিন সকাল সাড়ে ৯টায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী সাইফুল ও মনজেল গুরুতর আহত হন। তাদেরকে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি তাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।