আ ফ ম বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে জেলা প্রশাসনকে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী প্রদান

আ ফ ম বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে জেলা প্রশাসনকে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী প্রদান
মোঃফরহাদ শেখ:  প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর জেলা প্রশাসনকে পিপিই ও জীবানু নাশক সামগ্রী প্রদান করলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।
গতকাল  দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন পৌর মেয়র ও আওয়ামী লীগের মাদারীপুর জেলার কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ।

নোভেল করোনাভাইরাসের সংক্রমনের কারণে দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। তাই করোনা প্রতিরোধে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম একশত পিপিই, ১২ কার্টুন জীবানু নাশক, সাবান ও দেড় হাজার মাস্ক মাদারীপুর জেলা প্রশাসনকে দেন। এসব সামগ্রী গ্রহণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, এনডিসি আনোয়ার হোসেন।

পরে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী পুলিশ বিভাগকে মাস্ক, পৌর কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের পিপিই, মাস্ক ও সাবান বিতরণ করেন। এসময় তিনি কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম ও আওয়ামীলীগের করোনা প্রতিরোধে অবদানের কথা তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।