× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

সাংবাদিক দেখলেই স্বাস্থ্য পরীক্ষায় ব্যাস্ত হচ্ছে বেনাপোলের স্বাস্থ্যকর্মীরা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিল, শার্শা বেনাপোলঃ ইমিগ্রেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে নাম মাত্র, সাংবাদিক দেখলেই স্বাস্থ্য পরীক্ষায় ব্যাস্ত হচ্ছে বেনাপোলের স্বাস্থ্যকর্মীরা। থার্মাল স্ক্যানার মেশিনটি প্রায় ৬ মাস ধরে অচল হয়ে পড়ে থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যানারে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
দেশি-বিদেশি যাত্রীদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে নামমাত্র। সাংবাদিক দেখলেই শুরু করেন পরীক্ষা। শরীরের তাপমাত্র নির্ণয়ে ৫ বছর আগে বেনাপোল ইমিগ্রেশনে স্থাপিত থার্মাল স্ক্যানার মেশিনটি প্রায় ৬ মাস ধরে অচল হয়ে পড়ে থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যানারে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এতে ভয়ানক এ করোনা ভাইরাসটি যাত্রীদের মাধ্যমে দেশে সংক্রমণের যথেষ্ট ঝুঁকি থেকে যাচ্ছে।
গতকাল সকালে ইমিগ্রেশনভবন ঘুরে দেখা যায়, সেখানে স্বাস্থ্যকর্মী তিন জন থাকার কথা থাকলেও রয়েছেন একজন। তাও তিনি অফিসে বসে আছেন, স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের চেয়ার, টেবিল খালি পড়ে আছে। যাত্রীরা বলেন, নাম মাত্র ইমিগ্রেশনে মাঝে মধ্যে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও কম। নষ্ট হয়ে পড়ে আছে থার্মাল স্ক্যানার মেশিনটি। এতে ভয়াবহ ভাইরাসটি সংক্রামণের ঝুঁকি থাকছে।
তবে ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানার মেশিনটি মেরামতের জন্য তারা অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত  ঠিক হয়নি। মেশিনটি সচল থাকলে তাদের স্থাস্থ্য পরীক্ষায় কোন ঝুঁকি থাকতো না। স্বাস্থ্যকর্মীরা সবাই অফিসে নাই কেন জানতে চাইলে বলেন, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রয় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে ১৭ হাজার ৮২০ জনকে স্বাস্থ্য পরীক্ষা করেছেন বলে দাবি করেন স্বাস্থ্যকর্মীরা। এরা এদের সবাই ছিল শঙ্কামুক্ত। গত ১৫ জানুয়ারি চীনে প্রথম এই করোনা ভাইরাসটি দেখা দেয়। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২। বর্তমানে ২৪টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..