নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে নয় আওয়ামী লীগ

বিশেষ প্রতিবেদকঃ  সংবিধানের আলোকেই নির্বাচন হবে। সংবিধান মেনে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে নয় আওয়ামী লীগ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ(শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারব্রিজ এলাকায় যান চলাচল পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কোনও সড়কেই ভোগান্তি নেই। ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে বাড়ি ফিরছে।

তিনি বলেন, অন্য যে কোনও বছরের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে, মহাসড়কে কোনো ধরনের যানজট তৈরি হয়নি।

এসময় ওবায়দুল সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি শুসেন চন্দ্রশীল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।