শাহ আমানত বিমানবন্দরে সিঙ্গাপুরের ত্রাণবাহী ফ্লাইট

শোভন দত্ত, চট্টগ্রামঃ শাহ আমানতে সিঙ্গাপুরের ত্রাণবাহী ফ্লাইট। মিয়ানমার থেকে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রথম বারের মতো ৭ দশমিক ১৬২ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছেন সিঙ্গাপুর সরকার।

আজ মঙ্গলবার সকাল ত্রাণবাহী একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে মেডিকেল যন্ত্রপাতি, তাঁবু, কম্বলসহ বিভিন্ন সামগ্রী।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি ওসমান ও কনসুলেট অব সিঙ্গাপুর উইলিয়াম চেক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।