× Banner
সর্বশেষ
ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা

স্বাস্থ্য খাতে সরকার রাজনীতি করবে না

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দেশে স্বাস্থ্য খাতে সরকার কোনো ধরনের রাজনীতি করবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, যোগ্য ও দক্ষ চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতি দেওয়া হবে।

সোমবার সকালে চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মা ও শিশু হাসপাতালে সম্প্রসারিত বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

দেশে বেসরকারি ও বড় হাসপাতালগুলো অতিরিক্ত টাকা নিয়ে গরিব ও মধ্যবিত্তদের সেবা দিচ্ছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, গরিব মানুষের সেবায় সরকারি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের ভালো কাজের জন্য পুরস্কার ও দায়িত্বে অবহেলাকারীদের তিরস্কার করার ঘোষণা দেন মন্ত্রী।

চট্টগ্রামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন আইন তৈরি হয়েছে। জাতীয় সংসদে তা পাস হলে কাজ শুরু হবে।

সরকার পক্ষপাতিত্ব ছাড়া যোগ্য ব্যক্তিদের পদায়ন করছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের রাজনীতি করছে না। এর আগে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্প্রসারিত বহির্বিভাগের উদ্বোধন করেন। নির্মিতব্য কয়েকটি ভবনের কাজ ও চিকিৎসাসেবা ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..