× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডাক্তার ও ফার্মাসিস্টদের একযোগে কাজ করার আহ্বান স্পিকারের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় অর্থনীতিতে ফার্মাসিটিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত হবে। বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । এসময় তিনি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তার ও ফার্মাসিস্টদের একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি আজ স্থানীয় একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ফার্মেসি কাউন্সিল অভ বাংলাদেশ আয়োজিত 'পলিসি ডায়ালগ অন গুড ফার্মেসি প্রাকটিস ইন হসপিটাল ফার্মেসি সেটিংস অব বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মূল দর্শন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সারাদেশে ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটি থেকে ৬ হাজার জনকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ঔষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। স্পিকার আরও বলেন, বিশ্বব্যাপী ঔষধের গবেষণা, উৎপাদন, বিপণন এবং প্রয়োগের ক্ষেত্রে ফার্মেসিস্টরা তাদের নিরলস প্রচেষ্টা, ঐকান্তিক শ্রম এবং মেধা প্রয়োগের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সরকারের যুগোপযোগী সিদ্ধান্তের ফলে দেশে ওষুধশিল্পের বিকাশে এক আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদন করা হচ্ছে এবং বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। এ সময়ে তিনি দেশের হাসপাতালগুলোতে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগের মাধ্যমে ঔষধ নিয়ে বিভ্রান্তি ও ঔষধের ভুল প্রয়োগের হার কমিয়ে আনা সম্ভব হবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ মালেক এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. এ কে আজাদ চৌধুরী, ঔষধ প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি বর্ধন জং রানা, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: ইসমাইল খান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো: শহিদুল্লাহ শিকদার, বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট মো: মোসাদ্দেক হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..