× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

উদ্ধার, ত্রাণ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার
স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমাতে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানির সরবরাহ, চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্বাসনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে দিতে প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে। তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা যাবে না। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছেই সরকারি সহায়তা পৌঁছাতে হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, সঠিক তথ্যের ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামো সচল রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব বিভাগ নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মূল্যায়ন করে প্রয়োজনীয় খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করা হবে।

কৃষি খাতের ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ এবং পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চিকিৎসা ও জনস্বাস্থ্যসেবা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের আশা, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে চলমান বন্যা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত কমিয়ে আনা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..