× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবদেক: এ বছর শিল্প ও সংস্কৃতি অঙ্গনে স্বাধীনতা পুরষ্কার পাচ্ছেন টিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির সঞ্চালক কে এম হানিফ। যিনি হানিফ সংকেত নামেই বেশি পরিচিত। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন।

সেখানে তিনি বলেন, আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

হানিফ সংকেত অভিনয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরে কৌতুক অভিনেতা হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ করে খ্যাতির শীর্ষে অবস্থান করেন। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে সমাজকে বিভিন্ন ম্যাসেজ দিয়ে সচেতন করাই ছিল তার লক্ষ্য ও উদ্দেশ্য। এতে তিনি অনেকটাই সফল। যদিও তার সমালোচকের অভাব নেই। সবকিছু ছাপিয়ে তিনি পুরস্কার পাচ্ছেন। যা তাকে এনে দিয়েছে জনগণের স্বীকৃতি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে হানিফ সংকেতসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ের এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের জন্য মনোনীত করার তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..