× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

স্বাধীনতার সূতিগার মুজিবনগর আম্রকানন রক্ষায় সরকারের উচ্চ পর্যায়ের টিমের পরিদর্শন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: স্বাধীনতার সূতিগার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের মহা-পরিচালক হামিদুর রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন টিম। বাগান রক্ষায় পরবর্তী করণীয় বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে তারা মুজিবনগর আম্রকানন পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শন টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, বি.এ.ই’র সাবেক মহা-পরিচালক এনামূল হক, উদ্যান তত্ত্ব উইং এর প্রকল্প পরিচালক মেহেদী মাসুদ, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখারুল ইসলাম প্রমুখ।

বাগান পরিদর্শন শেষে কৃষি সম্প্রসারণ বিভাগের মহা-পরিচালক হামিদুর রহমান জানালেন- বাগানের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে আন্তঃ মন্ত্রনালয়ের মিটিংএর আয়োজন শেষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এদিকে মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখারুল ইসলাম জানান-বর্তমানে মুজিবনগর বাগানে এক হাজার দু’শত আমের গাছ আছে এবং আরো ৩৫০ টি নতুন গাছ লাগানো হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..