ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সরকারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

গতকাল শনিবার সন্ধ্যায় বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়ার পর হোসেন সরকারের ওপর   হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে

হামলার ঘটনা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

স্থানীয়রা জানায়, হোসেন সরকার দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর বীরগাঁও চকবাজারে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। সময় তাঁকে বেধড়ক কুপিয়ে জখম করা হয়। তাঁর মাথা, পা শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।