স্বাচিপের ইফতার মাহফিল ২৭ মে

 নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতীম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পবিত্র রমজান মাসের ইফতার ও আলোচনা সভা আগামী ২৭ মে রোববার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৫ মে) সকালে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে স্বাচিপ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

এ উপলক্ষে ইতিমধ্যে আমাদের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অতিথিদের সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম আজিজের ইস্যুকৃত নিমন্ত্রণ পত্র থেকে জানা যায়, এ ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।