× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

বেনাপোল সীমান্তে ৫৭ পিস স্বর্ণেরবার সহ নারী পাচারকারী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
স্বর্ণেরবার সহ নারী পাচারকারী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ৫৭ পিস (৯ কেজি ২শ’) গ্রাম স্বর্ণেরবার সহ  বানেছা খাতুন (৪৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৮ আগষ্ট) রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক বানেছা পোর্ট থানার সাদিপুর গ্রামের দুখে মিয়ার স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, পাচারকারীরা ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণেরবার নিয়ে সাদিপুর সীমান্তে অপেক্ষা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫৭ পিস (৯ কেজি ২শ’) গ্রাম ওজনের স্বর্ণেরবার সহ বানেছাকে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণেরবারের মূল্য আনুমানিক সাড়ে ছয় কোটি টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবার সহ বানেছাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..