স্পিড বেকার ও জেব্রা ক্রসিংয়ের দাবীতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্পিড বেকার ও জেব্রা ক্রসিংয়ের দাবীতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহতের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার সকালে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পরে চরম ভোগান্তির শিকরি হন জনসাধারন। পরবর্তীতে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দার অন্যান্যরা। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, সড়কটির এই অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়দের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।

তারা বলেন, প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি তাদের চলাচল আরও নিরাপদ হবে।

উল্লেখ্য, সোমবার সকালে ওই একই স্থানে যাত্রীবাহি বাসের চাপায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।